বুধবার

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৫ নিহত, আহত ৯

🕙 প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ । ৮:৫৫ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। নিহতদের সবাই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তলা এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের শামীম হোসেন (৩২) ও তার মেয়ে ছাদিয়া (৮), একই এলাকার বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), মো. জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে লিমন (৩০)। নিহত লিমন মাইক্রোবাসটির চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের রংপুরে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
বুধবার সকালে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি নাগেশ্বরী থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ