বুধবার

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ: বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার

🕙 প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ । ৮:৩৫ পূর্বাহ্ণ

বই ও খাবারের পর এবার প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের কর্মসূচি চালু করা হচ্ছে, যা প্রথম ধাপে সীমিত পরিসরে বাস্তবায়ন করা হবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে শুধু প্রথম শ্রেণির শিক্ষার্থীরাই এই সুবিধা পাবে। দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক হবে একক মানের—ছেলেদের জন্য এক ধরনের এবং মেয়েদের জন্য এক ধরনের ইউনিফর্ম নির্ধারণ করা হবে। এছাড়া পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের কথাও জানানো হয়।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রাথমিকভাবে এক লাখ শিক্ষার্থীর জন্য এসব উপকরণ সরবরাহের আশ্বাস দিয়েছে। পাশাপাশি অন্যান্য ব্যবসায়ী সংগঠনও এ উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

সরকারের এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ