রবিবার

২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সএসসি পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কার বেড়ে রেকর্ড

🕙 প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ । ১:১৩ অপরাহ্ণ

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কারের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এদিন মোট ৩৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। এদিন এসএসসিতে ইংরেজি প্রথমপত্র, দাখিলে গণিত এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ৫ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, বরিশাল বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষার প্রথম দিনে ৬ জন এবং দ্বিতীয় দিনে ১৯ জন বহিষ্কার হয়েছিল। সেই তুলনায় তৃতীয় দিনেই সর্বোচ্চ সংখ্যক বহিষ্কারের ঘটনা ঘটল।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজারের বেশি এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজারের বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজারের বেশি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ