রবিবার

২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন পেয়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

🕙 প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ । ৯:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, সভায় ১৭টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অধিকাংশই অনুমোদন পায়। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে এবং কয়েকটির বিষয়ে মন্তব্য ও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক প্রকল্পের প্রয়োজনীয়তা নতুন করে যাচাই করার প্রয়োজন রয়েছে বলে সভায় মত দেওয়া হয়।

প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে সরকারের অবস্থান তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যয়ে সাশ্রয়ী হওয়া, খরচের যৌক্তিকতা যাচাই করা এবং প্রতিটি প্রকল্প জনগণের জীবনমান উন্নয়ন ও সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ