শুক্রবার

২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ৫:২১ অপরাহ্ণ

মানিকগঞ্জ সদর উপজেলায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাফেজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পাঞ্জনখাড়া পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাফেজ উদ্দিন ওই এলাকার মৃত মূয়র আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী কিশোরী বাড়িতে একা ছিল। এই সুযোগে অভিযুক্ত হাফেজ উদ্দিন তাকে কৌশলে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরীর বাবা ঘটনাস্থলে পৌঁছে হাফেজ উদ্দিনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

এই ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযানে নামে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পাঞ্জনখাড়া পূর্বপাড়া থেকে অভিযুক্ত হাফেজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে হাফেজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ