শনিবার

১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো তাকওয়া ফাউন্ডেশন

🕙 প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ । ১২:২৮ অপরাহ্ণ

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে তাকওয়া ফাউন্ডেশন।

আজ ১১ এপ্রিল শনিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা ( রেজিস্ট্রার) মুহাম্মদ মোস্তফা হাবীব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও পয়লা ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আল মামুন,তাকওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সুলাইমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ,তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম,জনাব মোহাম্মদুল্লাহ প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন তাকওয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ বাবুল মিয়া।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ