বুধবার

৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

🕙 প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২৬ । ৫:৪৬ পূর্বাহ্ণ

বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলার অভিযোগে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার সকাল ১১টায় ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।
এসময় বক্তব্য রাখেন ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শামসুন্নবী তুলিপ, সাধারণ সম্পাদক মো. আসফাকুর রহমান, প্রচার সম্পাদক মো. ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহীন তারেক এবং সংগঠনের নেতা এএসএম সাইফুল্লাহ ও নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে ক্যাবের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ