মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

🕙 প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ । ৭:০৯ পূর্বাহ্ণ

‘জাটকা ধরা রোধ করি, ইলিশে ভরবে সাগর নদী’ এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। ( অনুপস্থিত)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: দেলোয়ার হোসেন, তেওতা ইউনিয়ন প্রশাসক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার,শিবালয় থানা অফিসার ইনচার্জ মো.মনির হসেন, পাটুরিয়া নৌ-থানার ওসি কে এম নজরুল, সিসি কোস্টগার্ড শিবালয় আবিদুর রহমান, শিবালয় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন নাসির, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: দিদারুল ইসলাম দিপু, জেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নিরাঞ্জন হলদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী যারীন তাসনীম।
বক্তারা বলেন, আজ ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন করা হবে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করছে। ইলিশ বেড়ে উঠার পথে কোনভাবেই যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য যা যা করা দরকার আমরা করবো। জাটকা আহরণ বন্ধকালে ইলিশ আহরণে জড়িতদের যাতে সমস্যা নয়, সেজন্য তাদের সহায়তা দেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ