মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”

🕙 প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ । ৬:৪৬ পূর্বাহ্ণ

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সড়ক প্রদক্ষিণশেষে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে, সিভিল সার্জন ডা. একে এম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী,পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জাকিয়া আক্তার, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ মোঃ শাহ আলমগীর, সহকারী পরিচালক ডা. বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তারা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবা নিয়ে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ