মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘুষের অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

🕙 প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২৬ । ৫:৩৬ পূর্বাহ্ণ

৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তবে প্রজ্ঞাপনে তাঁর নিয়োগ বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, আবুল হাসানের বিরুদ্ধে এক বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, একটি মামলায় থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করে দেওয়ার আশ্বাস দিয়ে ওই অর্থ গ্রহণ করেন তিনি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ২৮ আগস্ট মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ