শনিবার

৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের মহাদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার ইন্তেকাল

🕙 প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২৬ । ১২:২৯ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ বারের বার বার নির্বাচিত সাবেক সহ-সভাপতি অ্যাড,তজিমুদ্দিন তারা মিয়া আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে ৭২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি ৩ পুত্র, স্ত্রী, মা,ভাই-বোন সহ অসংখ্য আপনজন-গুনগ্রাহী রেখে যান।বাদ আসর পৌরসভার বান্দুটিয়ার স্টেডিয়াম রোড জামে মসজিদে ১ম ও নিজ এলাকা শিবালয়ের সারাশিং এলাকায় ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।তার মৃত্যুতে মানিকগঞ্জ বারের সভাপতি অ্যাড,মোঃ জসিমউদদীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক জেলা আমীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম,শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর,মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, জামায়াতে ইসলামীর নেতা ডাঃ আবু বকর সিদ্দিক,অ্যাড,কেএম বজলুল হক খান রিপন প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ