বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে অভিযানে অবৈধ মজুতের ৩.৭২ লাখ লিটার জ্বালানি উদ্ধার

🕙 প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ । ৮:৫৮ পূর্বাহ্ণ

দেশজুড়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জ্বালানি উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে দেশব্যাপী এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভাগটি আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ