মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের মোঃ রফিক মিয়া (২৮) হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেফতারকৃত আসামি রিপন সহ সকল আসামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন বানিয়াজুরী ইউনিয়ন রিকশা চালক কল্যাণ সমিতি।
উল্লেখ্য গত ২৫/০৩/২৬খ্রিষ্টাব্দ তারিখ ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা
(হঠাৎপাড়া) গ্রামের রফিক (২৮), পিতা-মৃত ইউসুফ মিয়া এর মাথাবিহীন লাশ সদর থানাধীন পাঁচবারইল নামক স্থানে কালিগঙ্গা নদীর ধারে উদ্ধার হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেপ্তারকৃত আসামি রিপন মিয়া (৩৩),পিতা- হেলাল মিয়া, গ্রাম বানিয়াজুরী,থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ সহ হত্যাকাণ্ডের সহিত জড়িত সকল আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রবিবার সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী বাস স্ট্যান্ডের ঢাকা আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে লম্বালম্বি দাঁড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃত রফিকের ভাই আরিফ, হারান মিয়া, ইন্তাজ মিয়া ও আসলাম মিয়া।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে রিপনের ফাঁসি চাই, ফাঁসি চাই, রফিক হত্যার আসামিদের ফাঁসি চাই বলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

