রবিবার

২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদীয় কার্যক্রমে গতি আনতে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ৯:৫০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এতে বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির মোট ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে করণীয় নির্ধারণের উদ্দেশ্যেই এই বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে সংসদের কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে, একই দিনে বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিএনপি সংসদীয় দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, এসব অধ্যাদেশের বিষয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হয়ে তা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদের কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে নানা প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ