শুক্রবার

২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় ও স্বাধীনতা দিবস পালিত

🕙 প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬ । ৮:৫৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় ও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর সকাল ১০ টায় উপজেলা চত্বরে শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিনব্যাপী নানা আয়োজনে ঘিওর কেন্দ্রীয় স্মৃতিফলকে পুষ্পস্তবক, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও স্বাধীনতা সংগ্রামের অভিনয় চিত্র, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে ছিল হাজারো মানুষের উপস্থিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম ।

এসময় উপস্থিত ছিলেন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ মেঝবা উদ্দিন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলার আমির মাওলানা মোঃ জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ঘিওর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ