বুধবার

২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালুকনগর গ্রামে জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা

🕙 প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬ । ১:২৯ অপরাহ্ণ

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামে পারিবারিক শত্রুতা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. জালাল মিয়া(৩৭) ও পিন্টু ( ৩৮)উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছেন প্রতিপক্ষরা। এর আগে (২২ মার্চ) তোফায়েল আহমেদ সূর্য(৫২) উপর একই কায়দায় হামলা করে ইমরান ও তার সহযোগিরা। এব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ হয়েছে।

এলাকা বাসীর অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গেলে জানা যায়।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কলিয়া ইউনিয়নের তালুকনগর বাজারে ইলিয়াসের ছেলে ইমরান(৩৫), জাহিদ(২৮) ও তাদের সহযোগি মো. রাজিব(২৫),আলামিন(২৫) ব্যাক্তিরা প্রতিপক্ষ জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা চালায়।

এসময় আহত পিন্টু বলেন-ওরা আমার ও জালালের উপর চাপাতি,দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। জালালের উপর ৮/১০ টা কোপ দিয়েছে, আমার উপরেও ৪/৫ কোপ ও বারি দিয়ে চাপাটি উঁচু করতে করতে চলে যায়।

স্থানীয়রা দাবি করছেন, ইমরান একজন ভয়ংকর সন্ত্রাসী। তার সহযোগীরা এলাকায় ভয়ংকর রূপ ধারণ করেছে। তাদেরকে আইনের আওতায় না নিলে সামনে আরো খারাপ অবস্থা বিরাজ করতে পারে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, তদন্ত-পূর্বক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ