বুধবার

২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ দৌলতপুর হাসপাতালে রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সেনা সদস্য মিলন হোসেন

🕙 প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬ । ১২:৫৪ অপরাহ্ণ

ঈদ মানে আনন্দ। ঈদ একই সঙ্গে সংস্কৃতি ও ইবাদতের অংশ। হাসপাতালে ভর্তি রোগীরা এই ঈদের দিনে বঞ্চিত থাকেন আনন্দের আমেজ থেকে।

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাবেক সেনা সদস্য, সমাজসেবক ও বিএনপি নেতা মো: মিলন হোসেন।

মিলন হোসেন প্রথমে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খবর নেন। এরপর চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। কোনো অসুবিধা হচ্ছে কি না জানতে চান।

এরপর তিনি রোগীদের আপনজনদের সাথে কথা বলেন। চিকিৎসা পেতে কোনো প্রকারের অসুবিধা হচ্ছে কি না জানতে চান। তিনি বিভিন্ন ওয়ার্ডের রোগী ও কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের জন্য ফল ও মিষ্টি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কর্তব্যরত ডাক্তার ও নার্স , সাবেক সেনা সদস্য মোশারফ হোসেন, আকাশ ,মোবারক ,জিসান ,সজীব, রনি প্রমূখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ