মঙ্গলবার

২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে অ্যাড. ফজলুল হক খানকে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬ । ৫:১৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরের প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুল হক খানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মোঃ কুদ্দুছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খান মোঃ হাবিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়মন্টপ সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল করিম, সম্পাদক মোঃ আমিনুল ইসলাম খোকনসহ অন্যান্যরা। এছাড়াও মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে তাঁর দুই ছেলে উপস্থিত থেকে আবেগঘন স্মৃতিচারণ করেন।
ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক সিগমা রহমান রত্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ শোকসভায় অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম অ্যাডভোকেট ফজলুল হক খানের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদান, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দক্ষ সংগঠক হিসেবে তাঁর ভূমিকা এবং আইন পেশায় সততা ও নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অ্যাডভোকেট ফজলুল হক খান গত ১৯ মার্চ রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শ্যামলীর রিং রোড সংলগ্ন নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২০ মার্চ জুমার নামাজের পর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা শেষে পরে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদায় পৈতৃক ভিটা গাজিন্দা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ