মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক খান আর নেই। তিনি বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অসংখ্য স্মৃতি রেখে গেছেন। তিনি সিংগাইর উপজেলার যুদ্ধকালীন কমান্ডার হিসেবে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির দায়িত্ব পালন করে আইন অঙ্গনেও বিশেষ অবদান রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করা হয়েছে, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন। মানিকগঞ্জ সম্পাদক পরিষদের এর পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক খানের ইন্তেকাল
🕙 প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ । ৯:৩৭ পূর্বাহ্ণ

