বৃহস্পতিবার

১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির অভিযোগে ২ জন আটক

🕙 প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬ । ৯:৪২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চাঁদাবাজির সময় দুই জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পাটুরিয়া ঘাট টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— শিবালয় উপজেলার তেঘরী গ্রামের মো. সায়মন মুন্সী (১৯) ও মো. সৌরভ মুন্সী (১৯)। তারা ঈদে ঘরমুখো যাত্রীদের চাপের সুযোগ নিয়ে ‘ঘাট সুপারভাইজার’ পরিচয় দিয়ে বিভিন্ন বাস ও পরিবহন থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা আদায় করছিল।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে আরও দুইজন পালিয়ে গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ঘাট এলাকায় কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ