বুধবার

১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় ধোঁয়ায় ঢেকে সড়ক, বাস সংঘর্ষে নিহত ১, আহত ৮

🕙 প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ । ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খড়ের আগুনের ধোঁয়ায় সড়ক অন্ধকার হয়ে পড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁশি মোহন দাশ (৫০) লোহাগাড়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।

আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা হলেন— মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আক্তার (৪৭)। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাস্তার পাশে খড়ে আগুন দেওয়ায় সৃষ্ট ঘন ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। এতে দুটি ঈগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময়ে মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ