মঙ্গলবার

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে চার শতাধিক কর্মজীবী মানুষের মাঝে বিএনপি সেক্রেটারি এস আর আনসারী বিল্টুর আর্থিক সাহায়তা

🕙 প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ । ৯:১৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ঈদ উপলক্ষে চার শতাধিক কর্মজীবী মানুষের মাঝে আর্থিক সহযোগিতা দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস আর আনসারী বিল্টু।
মঙ্গলবার দুপুরে তিনি কর্মজীবী মানুষের মধ্যে অটোরিক্সা, রিক্সা ও ভ্যানচালকদের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে বিতরণ করেন। তিনি নিজে উপস্থিত হয়ে অসহায় মানুষের হাতে ব্যক্তিগতভাবে নগদ অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন স্কুল শিক্ষক খন্দকার মোজাফ্ফর আলী,সাবেক ব্যাংকার আহমেদ ইব্রাহিম যিশু, বানিয়াজুরী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবুল বাসার বিল্লাল,নাট্য পরিচালক যিনি আলম,বা রা ঠা উত্তরণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন, ঢাকাস্থ বানিযাজুরী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান সুমন,স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা খন্দকার মুজাহিদুল ইসলাম তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ