মানিকগঞ্জ দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা ও
আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর নেতৃত্বে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা ও আল- ইনসাফ মানবিক ফাউন্ডেশন সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও নাহিয়ান নুরেন । এরপর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন এবং সদর বাজারের বিভিন্ন পয়েন্টে এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়।
অভিযানকালে ইউএনও নাহিয়ান নুরেন বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে। এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে বলে তুমি জানান।

