শনিবার

১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ১০ দিন হিলি স্থলবন্দর বন্ধ, পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে

🕙 প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ । ৮:৫৫ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত হিলি স্থলবন্দর পুরো ১০ দিন পণ্য আমদানি ও রপ্তানির জন্য বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৪ মার্চ) সকালে হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘পবিত্র ঈদ উপলক্ষে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জরুরি সভায় নেওয়া হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদেরও এ বিষয়ে আগে থেকেই জানানো হয়েছে। ফলে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বেসরকারি ওয়্যারহাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। বর্তমানে রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ‘বন্দর বন্ধ থাকা সত্ত্বেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চলবে। সপ্তাহের সাতদিনই ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।’

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমীর হামজা জানান, ‘সরকারি ছুটির কারণে এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির বাইরে কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ চলবে।’

বন্দর সংশ্লিষ্ট বেসরকারি ওয়্যারহাউজ সূত্র জানায়, ২৮ মার্চ থেকে পুনরায় স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম শুরু হবে, ফলে হিলি স্থলবন্দর তার স্বাভাবিক কার্যচাঞ্চল্যে ফিরে আসবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ