শনিবার

১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় বজ্রপাতে কৃষক ও রাজমিস্ত্রির মৃত্যু

🕙 প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ । ৫:৪৭ পূর্বাহ্ণ

নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কৃষক এবং অপরজন রাজমিস্ত্রি। শুক্রবার (১৩ মার্চ) সকালে এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন— খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩)। তিনি পেশায় একজন কৃষক। অপরজন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া (২৫), যিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন। পথিমধ্যে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বজ্রপাতে সুদিন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রি আকাশ মিয়া। পথে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি অচেতন হয়ে একটি ধানক্ষেতের পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে এবং তার শরীরে বজ্রপাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ