বৃহস্পতিবার

১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ১:৪৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৩৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৭৬ কেজি খেজুর বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমখানা ও মাদ্রাসা প্রধানদের হাতে এই খেজুর তুলে দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলাম, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিন।

সৌদি সরকারের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ জানান, উপজেলার ৩৯টি এতিমখানা ও মাদ্রাসার ১৭৪৪ জন শিক্ষার্থীদের মাঝে ১৭৬ কেজি খেজুর প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী আনুপাতিক হারে বণ্টন করা হয়েছে। বিতরণকালে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ