সোমবার

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ । ৮:৫৫ পূর্বাহ্ণ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা – তুল ইসলাম । শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা. নাসরিন সুলতানা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন খান।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ