সোমবার

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কোন সংগঠনের নেতা বিচার সালিসে যাবে না, সাটুরিয়ায় বিমান ও পর্যটন মন্ত্রী রিতা

🕙 প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ । ২:৩৫ অপরাহ্ণ

যুবদল ও ছাত্র, মুলদলসহ কোনো সংগঠনের নেতা যেন বিচার সালিস করতে পারবে না। এ ধরনের সামাজিক বিষয়গুলো এলাকার প্রবীণ ও মুরুব্বি, স্থানীয় আদালত সমাধান করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি রবিবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গ্রামের বিচারের জন্য স্থানীয় আদালত আছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, রাজনৈতিক কর্মীরা যারা অযথা থানায় গিয়ে সময় নষ্ট করা বন্ধ করুন। আপনারা থানায় কাজ বাদ দিয়ে নিজ নিজ এলাকায় মানুষের পাশে থেকে কাজ করতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, “সারা জীবন ছাত্রদল করে থাকা যাবে না। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে।”

রিতা এ সভায় তিনি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থেকে নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা দেওয়ার আহ্বান জানান। সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের মনে রাখতে হবে তারা জনগণের কর্মচারী। জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, “ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সকালে অফিস শুরু করেছেন। শনিবার আমরাও অফিস করি। আপনারা যারা দপ্তর প্রধান আছেন, তারাও সকালে অফিসে আসবেন। চেয়ারম্যানদেরও জনগণের জন্য কাজ করতে হবে।”

মন্ত্রী আরও বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বর্তমান অবস্থানে আসা সম্ভব হয়েছে। তাই কোনোভাবেই সেই সুনাম নষ্ট করা যাবে না। যারা দলের সুনাম নষ্ট করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে নিজেদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে মূল দলে শক্ত অবস্থান তৈরি করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরও অনেকেই।

প্রসঙ্গত, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর পর বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলা পরিষদ চত্তরে ডিভাইন ট্রি ভিত্তি প্রস্তর স্থাপন, বৃক্ষ রোপন, বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন। পরে মডেল সমসজিদে সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের ইফতার মাহফিলে যোগদান করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ