রবিবার

১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে অবৈধ বালু-মাটি উত্তোলন কাটার ড্রেজার জব্দ ও মামলা

🕙 প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ । ১:৫১ অপরাহ্ণ

মানিকগঞ্জর দৌলতপুর উপজেলার বাঘুটিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি কাটার ড্রেজার জব্দ করা হয়েছে।

জানা যায় কিছুদিন আগে জব্দকৃত সাকশন ড্রেজার কাটার মেশিন যার নাম এস.বি বিসমিল্লাহ ইঞ্জি:জব্দ করে ১০ লক্ষ টাকা জরিমানা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। কিন্তু কাটারের মালিক জরিমানা পরিশোধ না করায় ৬ মার্চ দৌলতপুর থানার বালু মহল ব্যবস্থাপনা আইন ২০১০ ,১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। দৌলতপুর উপজেলায় বাঘুটিয়া ইউনিয়নের রাহাতপুর নদীতে ইজারাকৃত নির্ধারিত স্থান ব্যতিত প্রায় ২ কিলোমিটার দূরে উত্তরে দির্ঘদিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করেতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সহকারী কমিশনার উপস্থিতি হলে মাটি কাটার নিয়োজিত ১০/১২ জন আসামী তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে একটি সাকশন কাটার ড্রেজার মেশিন রেখে স্পিডবোট যুগে ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থানে থাকা একটি কাটার মেশিন জব্দ করে জরিমানা করা হলে জরিমানা না দেওয়ায় দৌলতপুর থানায় মামলা রুজু হয়। অবৈধভাবে মাটি উত্তোলন করায় মামলার আসামি করা হয়েছে (১) মো. রাকিবুল ইসলাম রবিন(৪০),পিতা হাজী মোহাম্মদ হানিফ,সাং ৯ নং আলী বহর , থানা -কদমতলী,ঢাকা,(২) মোঃ মোস্তাফিজুর রহমান প্রিন্স(৫২),পিতা মৃত- আব্দুর রহমান, সাং -২২৬ পশ্চিম সেওতা ,মানিকগঞ্জ। এছাড়া অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে এজাহার দায়েন করেন।

মামলার আয়ু বলেন-ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি,ঘটনার সত্য বলে উল্লেখ করেন।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন-অভিযান অব্যাহত রয়েছে, আসামিদের ধরার জন্য চেষ্টা চলছে।

সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন-আমি নিজেই অভিযান পরিচালনা করেছি ঘটনা সত্যতার কারণে আমি তাদেরকে শাস্তি প্রদান করেছি ও জরিমানা করেছি এবং এই অভিযান চলমান থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ