রবিবার

৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হরিরামপুরে এসএসসি ব্যাচ ২০০৩-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

🕙 প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ । ৩:০৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুরে এসএসসি ব্যাচ ২০০৩-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার পাটগ্রাম হাই স্কুল মাঠে এ আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে ব্যাচ ২০০৩-এর বন্ধুদের সহযোগিতায় নিম্ন আয়ের মানুষ, বন্ধু-বান্ধব এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৭০ জনের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে পাঁচজন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে পাঁচটি পবিত্র কোরআন শরিফ উপহার দেওয়া হয়।
আয়োজকরা আরো জানান, বন্ধুত্বের বন্ধন অটুট রাখার পাশাপাশি সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ