শুক্রবার

২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনতাই

🕙 প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৪০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা ডিবি পুলিশের সদস্যরা। এসময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব-ইন্সপেক্টর আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল সিংগাইরের ধল্লায় অভিযান চালায়।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা চর উলাইল গ্রামের মো. লাবু মিয়াকে (৫৪) আটক করে। এসময় লাবু মিয়ার মেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে ডিবি দলের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় সাব-ইন্সপেক্টর আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ডিবি ও থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আটকে বিশেষ অভিযান চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ