ঘিওরে চলাচলের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত

🕙 প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬ । ১২:৩০ পিএম

মানিকগঞ্জের ঘিওরে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ নিজ অর্থায়নে মেরামত করেছেন সাংবাদিক শরিফুল ইসলাম। ভালকোটিয়া বাজার থেকে বালিয়াখোড়া বাজার সড়কের ওই অংশ সংস্কারে তিনি ব্যয় করেছেন প্রায় ৩২ হাজার টাকা।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে কারও অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে মেরামতের কাজ করেন শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম বলেন, রাস্তাটি আমার নিজেরও প্রয়োজনের। পাশাপাশি এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী প্রায় ৩২ হাজার টাকা ব্যয়ে মেরামত করেছি। মানুষের চলাচলে সামান্য স্বস্তি দিতে পারাটাই ভালো লাগার।

স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যক্তিগত উদ্যোগে গুরুত্বপূর্ণ সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত হওয়ায় আপাতত চলাচলে স্বস্তি ফিরেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ