মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার সংবাদ-এর জেলা প্রতিনিধি বি.এম. খোরশেদের বাবা মো. চান মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি চৌরাস্তা মোড়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
চান মিয়ার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবীর।
এ ছাড়া মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতি, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ সম্পাদক পরিষদ, ঘিওর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

