মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এবং ৭ জন মারামারি মামলার আসামি।
সাটুরিয়া থানার কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আজ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এক দিনেই সাটুরিয়া থানায় ১৫ আসামি গ্রেফতার
🕙 প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ । ২:২৬ পিএম

