বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সেপা চুক্তি স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে মিলবে শুল্ক সুবিধা

🕙 প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৬ । ১১:২২ এএম

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সেপা) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য বিশেষ শুল্ক সুবিধার আওতায় আসবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সেপা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া এবং পাটজাত পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য সুবিধা মিলবে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কিছু কৃষিপণ্য ও প্লাস্টিকজাত পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ শুল্ক সুবিধা পাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে। এ চুক্তির মাধ্যমে দেশে নতুন বিদেশি বিনিয়োগ আসবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, সেপা চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা, বাণিজ্যিক সহযোগিতা এবং ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ