মাঝারি মানের বাতাসে ঢাকা, বায়ুদূষণে শীর্ষে লাহোর

শহিদুল ইসলাম সুজনসম্পাদক ও প্রকাশক দৈনিক টেলিগ্রাম
🕙 প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ । ৪:৪৮ এএম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের রাজধানী ঢাকা সোমবার (২৭ জুলাই) বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৭৯, যা ‘মাঝারি’ মানের বায়ু হিসেবে বিবেচিত হয়।

সোমবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে।

সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির এএকিউআই স্কোর ১৯৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বায়ুমান স্কোর ১৭৯। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭৭। চতুর্থ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১৬১) এবং পঞ্চম স্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা, যার বায়ুমান স্কোর ১৪৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরে চলাফেরা ও শারীরিক কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ