মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি হাট–বনপারিল বাজার সড়কের ৪ হাজার ১০০ মিটার পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন।
আজ দুপুরে তিনি সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী দীপু এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য মইনুল ইসলাম খান সফরসঙ্গীদের নিয়ে কালিগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

