নিয়োগ বিজ্ঞপ্তি

মানিকগঞ্জে খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

🕙 প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ । ১:০২ পিএম

মানিকগঞ্জ জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক পদে বাংলা বিষয়ে ২ জন, গণিত বিষয়ে ২ জন, ইংরেজি বিষয়ে ৩ জন, পদার্থবিজ্ঞান বিষয়ে ১ জন, রসায়ন বিষয়ে ১ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ১ জন এবং শারীরিক শিক্ষা (মহিলা) বিষয়ে ১ জন নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে মোট ১১ জন জনবল নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ