মেডিকেল শিক্ষার্থীদের সাপ্তাহিক দুই দিনের ছুটির প্রস্তাব, সিদ্ধান্তে বিশেষজ্ঞদের মতামতের ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ । ১:৫৯ পিএম

মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালুর দাবি উঠেছে। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিশ্রুতি না দিলেও বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষক ও চিকিৎসকদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী জানান, সপ্তাহের সাত দিনের মধ্যে ছয় দিনই তাদের ক্লাস ও পরীক্ষা চলে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা ক্লাস ও পরীক্ষায় ব্যস্ত থাকার পর সপ্তাহে মাত্র একদিন ছুটি পাওয়া যায়, যার বেশির ভাগ সময়ই পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করতে হয়।

তিনি বলেন, দীর্ঘ সময়ের এই ব্যস্ততা শিক্ষার্থীদের কর্মদক্ষতা, উৎপাদনশীলতা এবং শেখার আগ্রহ কমিয়ে দেয়। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে, যা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্যও সপ্তাহে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালুর অনুরোধ জানান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটি একটি কারিগরি ও পেশাগত বিষয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সিনিয়র চিকিৎসক ও দায়িত্বশীল ব্যক্তিরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিলে সেটিই সবচেয়ে উপযুক্ত হবে।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী হালকা রসিকতার সুরে বলেন, তিনিও সপ্তাহে সাত দিন কাজ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ