ঘিওরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

🕙 প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ । ১১:৩০ এএম

মানিকগঞ্জের ঘিওরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন কুস্তা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন,
গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি এবং সুমন খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘিওর থানায় মামলা হয়েছে।মাদকের বিরুদ্ধে ঘিওর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ