শিবালয়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শিবালয় উপজেলার দক্ষিণআড়া গ্রামে।
স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিনআড়া গ্রামের শাহিনুর ইসলামের বাড়ীর পুকুরে গত সোমবার রাতে দুস্কৃতিকারীরা পুকুরে বিষ দিলে প্রায় সাড়ে তিন লাখ টাকা মুল্যের মাছ মরে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে পুকুরের মালিক শাহিনুর ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুস্কৃতিকারীরা রাতের অন্ধকারে আমার ক্ষতি করার জন্য চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার সাড়ে তিন লাখ টাকা মাছ মারা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার বলেন, পুকুরের মাছ বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলায় একটি অভিযোগ দিয়েছেন।

