এক নজরে বিশ্বের বায়ুদূষণ পরিস্থিতি, ঢাকার অবস্থান ১৩তম

🕙 প্রকাশিত : ১ জুলাই, ২০২৬ । ৮:১২ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৩ নম্বরে।

বুধবার (১ জুলাই) সকাল ৮টা ৩৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচকে এ তথ্য জানা যায়।

তালিকা অনুযায়ী, লাহোরের দূষণ স্কোর ১৭১, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একইভাবে দিল্লির স্কোর ১৫২, যা সেখানকার বাতাসকেও অস্বাস্থ্যকর অবস্থায় নির্দেশ করছে।

অন্যদিকে ঢাকার স্কোর ৯৩। এই মাত্রাকে মাঝারি বা সহনীয় পর্যায়ের বায়ুমান হিসেবে ধরা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ