❝পরিচ্ছন্ন শহর, সবুজ আগামী, মাদকমুক্ত সমাজ—এটাই আমাদের অঙ্গীকার❞—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে এক ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন ২০২৬ ইং, মানিকগঞ্জ পৌর কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ এবং মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
মানিকগঞ্জ জেলা কৃষকদলের সার্বিক সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি একযোগে পরিচালিত হয়।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ও পথপ্রদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সংগ্রামী সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ নিজ হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন। এরপর স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। একই সাথে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে পরিবেশ রক্ষা এবং মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মানিকগঞ্জ পৌরসভাকে একটি আদর্শ, সবুজ ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কৃষকদলের এই সামাজিক ও মানবিক প্রচেষ্টা আগামীতেও ওয়ার্ড ভিত্তিক চলমান থাকবে।
অনুষ্ঠানে পৌর ও জেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানিকগঞ্জ পৌর কৃষকদলের ব্যতিক্রমী উদ্যোগ: পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও মাদক বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত
🕙 প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ । ৪:২৬ পিএম

