সদরপুরে পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ । ৬:৪৮ এএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকা থেকে লিপি আক্তার (৪২) এবং বিকেলে ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রাম থেকে নাছরীন আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, নাছরীন আক্তার ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। রোববার বিকেলে তিনি খাবার না খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ছিলেন। পরে তার মা নাজমা বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ