মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে ও সিভিল সার্জনের কার্যালয়ের সহযোগিতায় ২৮ জুন ২০২৬ (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টায় উক্ত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ পরিচালক(ভারপ্রাপ্ত), (স্থানীয় সরকার) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব জামিলুর রশিদ খান
মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুম সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও মিডিয়াকর্মীগণ।
এই ক্যাম্পেইনে যা প্রদান করা হবে:
🔵 ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল
🔴১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মানিকগঞ্জ পৌরসভার আওতাধীন সকল অভিভাবককে তাদের ৬-৫৯ মাস বয়সী শিশুদের নিকটস্থ ভিটামিন ‘এ’ ক্যাম্প কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ক্যাম্পেইন চলমান থাকবে বিকেল ৪ টা পর্যন্ত।
***কমেন্ট সেকশনে কেন্দ্রসমূহের তালিকা প্রদান করা হল।

