যুক্তরাষ্ট্রে সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলের হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৭:২১ এএম

বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছে তারা।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি পর্যটক বা দর্শনার্থী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সরকারি সহায়তা বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে কিংবা সেগুলোর অপব্যবহার করলে তাকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজস্ব খরচ বহনের সক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনভিবাসী বা অস্থায়ী ভিসাধারীরা এ ধরনের অনিয়মে জড়ালে তাদের বিদ্যমান ভিসা সরাসরি বাতিল করা হতে পারে।

এছাড়া ভবিষ্যতে নতুন করে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রেও স্থায়ী অযোগ্যতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ