কারাগার থেকে ভূমিকম্পপীড়িত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

🕙 প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ । ৭:১১ এএম

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগারে আটক থাকা ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশবাসীর প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, “আজকের বার্তা একটাই—সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ।”

বার্তায় মাদুরো দেশের বর্তমান মানবিক পরিস্থিতিকে জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে বলেন, কেউ যেন একা না থাকে এবং প্রতিটি সম্প্রদায় যেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়। একই সঙ্গে তিনি স্থানীয় উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান।

ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতে রাজধানী কারাকাসের প্রেসিডেন্ট ভবন থেকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র আইনের বিভিন্ন অভিযোগে মামলা চলছে।

ভূমিকম্পের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন ভেনিজুয়েলার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো। তিনি বলেন, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বহু বহুতল ভবন ধসে পড়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার রাতে রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণের মধ্যেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ও গভীরতার কারণে ব্যাপক প্রাণহানি এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির গাণিতিক বিশ্লেষণে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত হতাহত ও নিখোঁজের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ