সুযোগের পর সুযোগ নষ্ট, ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ইংল্যান্ড

🕙 প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ । ৮:৪০ এএম

আক্রমণে আধিপত্য, বল দখলে নিয়ন্ত্রণ এবং একের পর এক সুযোগ—সবই ছিল ইংল্যান্ডের পক্ষে। তবে দুর্দান্ত রক্ষণভাগ ও গোলরক্ষকের নৈপুণ্যে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ঘানা।

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম ও বুকায়ো সাকাদের ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে ঘানার রক্ষণভাগ। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইংলিশরা।

প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও ব্যর্থ হয় ইংল্যান্ড। বিরতির পর আরও মরিয়া হয়ে মাঠে নামে তারা। তবে ঘানার রক্ষণভাগ এবং গোলরক্ষক বারবার প্রতিরোধ গড়ে তোলেন।

ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। ওই আক্রমণে বল একবার পোস্টেও লাগে। ফিরতি বলে হ্যারি কেইন জোরালো শট নিলেও তা ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত বহু সুযোগ নষ্টের হতাশা নিয়েই গোলশূন্য ড্রয়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ