দাভোস সম্মেলন শেষে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ । ৮:২০ এএম

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের দালিয়ান শহর থেকে হাই-স্পিড বা বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

এর আগে একই দিন সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ শীর্ষক ওই অধিবেশনে বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ।

ডব্লিউইএফের তথ্য অনুযায়ী, ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় এক হাজার ৭০০ প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানের কর্মসূচি শেষ করে এখন তাঁর বেইজিং সফর পর্ব শুরু হলো।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ