রবিবার

২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম পাহাড়ি গ্রাম থেকে স্ট্রোক আক্রান্ত বৃদ্ধাকে উদ্ধার করল সেনাবাহিনী

🕙 প্রকাশিত : ২১ জুন, ২০২৬ । ৪:৫০ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে স্ট্রোকে আক্রান্ত এক বৃদ্ধাকে হেলিকপ্টারে করে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে রামকিল বম (৭৪) নামের ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শনিবার সকালে রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বসবাসরত রামকিল বম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। দুর্গম এলাকায় চিকিৎসা সুবিধা না থাকায় দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার বিকেলে ওই এলাকায় পৌঁছে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যায়।

বর্তমানে রামকিল বম চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং যেকোনো জরুরি মানবিক সহায়তায় তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। এই উদ্ধার অভিযান তারই অংশ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ